ইঞ্জনিয়ার কাজী সাইমুম সিরাজকে আহ্বায়ক এবং আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে ৬১ সদস্য বিশিষ্ট ‘আমরা জুলাই যোদ্ধা’ মাগুরা জেলা কমিটি গঠন করা হয়েছে। “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি মো. আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মো. আল মিরাজ কর্তৃক ১৪ মে স্বাক্ষরিত এক পত্রে এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
কমিটির অন্যরা হলেন-সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সৈয়দ কুতুবউদ্দিন রানা, যুগ্ম-আহ্বায়ক (দফতর সংযুক্ত) মো. সুমন বিশ্বাস , যুগ্ম-আহ্বায়ক মো. তুহিন বিশ্বাস, কামরুজ্জামান জুয়েল, জাহিদ হাসান টুটুল, হাবিবুর রহমান হাবিব, এলেম মুন্সি, এনামুল ইসলাম, তুহিন আল মামুন, মো. রতন মন্ডল, ইব্রাহিম সরদার, কারিম মিয়া। ফরিদ খানকে সিনিয়র সদস্য করা হয়েছেন। অন্যদেরকে সদস্য করা হয়েছে।
উপদেষ্টা মন্ডলিতে রয়েছেন; মাগুরা-২ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি মন্ত্রী অ্যাড. নিতাই রায় চৌধুরী, মাগুরা-১ আসনের সংসদ সদস্য মো. মনোয়ার হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক আলী আহম্মেদ, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মো, আলমগীর হাসান সোহান এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব মো. রবিউল ইসলাম নয়ন।
কালের সমাজ/কে.পি

