ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীপুরে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ

জেলা প্রতিনিধি,গাজীপুর | মে ১৪, ২০২৬, ০৯:৪২ পিএম শ্রীপুরে নিখোঁজ অটোচালকের মরদেহ উদ্ধার: হত্যার অভিযোগ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের দোয়াইবাড়ী এলাকা থেকে মেহেদী হাসান আসিফ (২৪) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আসিফকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত মেহেদী হাসান আসিফ রাজাবাড়ী ইউনিয়নের দোয়াইবাড়ী এলাকার  জাকিরের  ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, আসিফ পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। আসিফ পরপর তিনটি বিয়ে করেন যার প্রথম স্ত্রী রহিমা যার বাড়ি বরিশাল তার একটি কন্যা সন্তান রয়েছে এবং দ্বিতীয় স্ত্রী ববিতা যার বাড়ি পাশেই সে তার সাথে ছয় মাস সংসার করেছেন এবং তৃতীয় স্ত্রী মিম যার  একটি সাত মাসের মেয়ে আছে, আসিফ বুধবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন বলে জানা যায়। ১৪মে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা দোয়াইবাড়ী এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  লাশের পাশেই একটি ওড়না ও একটি ছুরি পাওয়া গেছে

মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে  তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে তদন্ত দল।

নিহতের স্বজনদের অভিযোগ, এটি একটি হত্যাকাণ্ড। তবে কী কারণে বা কারা এই ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আসিফের অটোরিকশাটি পাশেই একটি পরিত্যক্ত বাড়ির সামনে পাওয়া গেছে

এ বিষয়ে শ্রীপুর থানার  কর্মকর্তা  জানান, আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!