ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

কালের সমাজ ডেস্ক | মে ১৪, ২০২৬, ১০:৩৮ পিএম ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

রাজধানী ঢাকার তীব্র যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে উচ্চপর্যায়ের এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বর্তমান সরকারের উদ্যোগে ঢাকার যানজট নিরসনে এটি দ্বিতীয় বিশেষ সভা। বৈঠকে রাজধানীর চলমান ট্রাফিক পরিস্থিতি, যানজট কমাতে গৃহীত পদক্ষেপ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা চালুর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেলপথমন্ত্রী এবং নৌপরিবহন প্রতিমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন রাজধানীর বর্তমান প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন।

বৈঠকে রাজধানীর অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নে রেল ও নৌপথের সমন্বিত ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে কঠোর আইন প্রয়োগের বিষয়েও আলোচনা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!