ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কবি নজরুল কেবল বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি বিশ্ব মানবতার ও সাম্যের প্রতীক। ‎ নিতাই রায় চৌধুরী এমপি ‎

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ | মে ১১, ২০২৬, ০৭:৪০ পিএম কবি নজরুল কেবল বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি বিশ্ব মানবতার ও সাম্যের প্রতীক। ‎ নিতাই রায় চৌধুরী এমপি ‎

‎সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি বলেছেন, কবি নজরুল কেবল বাংলাদেশের জাতীয় কবি নন, তিনি বিশ্ব মানবতার ও সাম্যের প্রতীক। ময়মনসিংহের ত্রিশালের মাটি নজরুলের শৈশব ও কৈশোরের অনেক স্মৃতির ধারক। তাই এই অঞ্চলে নজরুল জয়ন্তী উদযাপন আমাদের জন্য বিশেষ আবেগের এবং গৌরবের।

গত সোমবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদযাপন উপলক্ষ্যে প্রাক-প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নিতাই রায় চৌধুরী আরো বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিভাজন-সংঘাত দূর করে নতুন বাংলাদেশ যাত্রা শুরু করেছে। এজন্য সবাইকে প্রজাতন্ত্রের জন্য কাজ করতে হবে। অন্যায় করলে সাজা সবার সমান হয়। এক্ষেত্রে কেউ ব্যতিক্রম নয়।

‎এ সময় কবি নজরুলের অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সমাজ ও রাষ্ট্র গঠনে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী আরো বলেন, বর্তমান সরকার নজরুলের সাহিত্য ও জীবনদর্শনকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং ত্রিশালসহ ময়মনসিংহের নজরুল স্মৃতিবিজড়িত স্থানগুলোকে আরও আধুনিক ও সংরক্ষণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। নজরুলের ‘বিদ্রোহী’ সত্তা আমাদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে শেখায় এবং তার সংগীত আমাদের হৃদয়ে আধ্যাত্মিক প্রশান্তি জোগায়। এবারের নজরুল জয়ন্তীর আয়োজনে যেন তৃণমূল পর্যায়ের মানুষের অংশগ্রহণ নিশ্চিত হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য তিনি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন।

‎সভায় বক্তারা নজরুলের জীবন ও কর্মের ওপর আলোকপাত করে বলেন, নজরুলের সাহিত্য বাঙালি জাতির অমূল্য সম্পদ এবং তার গান ও কবিতা আমাদের মুক্তি সংগ্রামের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। বিশেষ করে ত্রিশালের দরিরামপুর ও কাজির শিমলা এলাকায় কবির কাটানো সময়গুলোকে স্মরণে রেখে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও সেমিনারের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎সভায় ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: সাইফুর রহমান বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ফারাহ্ শাম্মী এনডিসি, বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, নজরুল বিশ্ববিদ্যালয়ের ভিসি মো: জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্তা ব্যক্তিরা। 

এদিকে সভা শেষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন এমপিকে সঙ্গে নিয়ে নজরুল একাডেমি, নজরুল মঞ্চ এবং স্থানীয় কাজীর শিমলা দারোগা বাড়ী সংলগ্ন কবি নজরুল স্মৃতিকেন্দ্র পরিদর্শন করেন।


‎কালের সমাজ/কে.পি

 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!