ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

১১ মামলায় জামিন পেলেন শাকিল আহমেদ ও ফারজানা রূপা

নিজস্ব প্রতিবেদক | মে ১১, ২০২৬, ০২:০৬ পিএম ১১ মামলায় জামিন পেলেন শাকিল আহমেদ ও ফারজানা রূপা

জুলাই আন্দোলনে হত্যাসহ ১৩ মামলার মধ্যে সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে ১১ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। এর মধ্যে ফারজানা রুপা ৬ ও শাকিল আহমেদকে ৫ মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট।

আজ সোমবার (১১ মে) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

তবে তাদের দুইজনকে একটি করে মামলায় জামিন না দিয়ে রুল জারি করেছেন আদালত। ফলে সব মামলায় জামিন না হওয়ায় তারা এখনই মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে জামিনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

এদিকে, ৪ মামলায় হাইকোর্টের একই বেঞ্চে আজ ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের রায় হওয়ার কথা থাকলেও, তা পিছিয়ে ১৪ মে ধার্য করা হয়েছে। গতকাল চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে হাইকোর্ট।

কালের সমাজ/এসআর

Link copied!