করবো মোরা ফলচাষ, সংরক্ষণ করবো বার মাস" প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়ে বৃহস্পতিবার (২৫ জুন) সকালে মুকসুদপুর উপজেলা অডিটোরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবিরুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুসের সঞ্চালনায় বক্তব্য দেন মুকসুদপুর থানার (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আ. ছালাম খান, পৌর বিএনপির সভাপতি আবুল বাসার টুল্টু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাপ্তাহিক মধুমতি কণ্ঠ পত্রিকার সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নূর আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াদ উদ্দীন এবং উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া।
এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে উদ্বুদ্ধকরণ এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, ফল উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনগণকে উদ্বুদ্ধ করাই এ মেলার মূল উদ্দেশ্য।
কালের সমাজ/কে.পি

