ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে ‎গড়ে তোলার আহবান এমপি করিমের ‎

জেলা প্রতিনিধি,গাইবান্ধা | মে ১১, ২০২৬, ০৫:৩৩ পিএম শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে ‎গড়ে তোলার আহবান এমপি করিমের ‎

‎শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানিয়েছেন গাইবান্ধা-২ (সদর)  আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল করিম। 

গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ী ইউনিয়নের খিদির শরীফ আল ওয়াহেদী দাখিল মাদরাসা সোমবার তাঁকে সংবর্ধনা দেয়। সংবর্ধনার জবাবে তিনি অনুষ্ঠানে বক্তৃতায় আব্দুল করিম এমপি শিক্ষকদের প্রতি এ আহবান জানান। মাদরাসা প্রাঙ্গণে দুপুরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 
‎মাদরাসা সুপার মো. আবদুল ওয়াহেদ সরকারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সদর উপজেলা আমীর মওলানা নূরুল ইসলাম মন্ডল, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. আমীর হোসেন, মালিবাড়ি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রাজ্জাজ, মাদরাসা সভাপতি মো. আব্দুল আজিজ, শিক্ষক হুমায়ুন কবির, আব্দুল কাহার সিদ্দিক প্রমুখ।

‎অনুষ্ঠানে বক্তৃতায় সংবর্ধিত সংসদ সদস্য আব্দুল করিম বলেন, তিনি গাইবান্ধার উন্নয়নে সব সময়ই জনগণের সাথে আছেন। জনগণের যাতায়াত আরও সুগম করার জন্য তিনি ইতিমধ্যেই রাস্তাঘাটের উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তালিকা জমা দিয়েছেন। তিনি যেকোনো মূল্যেই গাইবান্ধাকে দুর্নীতি ও মাদকমুক্ত করবেন। এজন্য তিনি জনগণের সহায়তা কামনা করেন। শিক্ষার্থীদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান এমপি আব্দুল করিম। তিনি বলেন, শুধু শিক্ষকের প্রতি চেয়ে থাকলেই হবে না, শিক্ষার্থীদেরও নিজ দায়িত্বে পড়াশোনা ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠতে সচেষ্ট হতে হবে। 

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!