ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিক্ষোভ ও মানববন্ধন

​এম এ হান্নান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) | মে ১১, ২০২৬, ০৩:৩৫ পিএম শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের বিক্ষোভ ও মানববন্ধন

শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে শাহজাদপুর উপজেলা মডেল ফারিয়া (বাংলাদেশ মেডিকেল রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

​সিরাজগঞ্জের শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা তাদের অধিকার আদায় এবং কর্মক্ষেত্রে বিভিন্ন হয়রানির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের লাঞ্ছিত করার প্রতিবাদে এবং কতিপয় সাংবাদিকের অপপ্রচারের বিরুদ্ধে তারা এই কর্মসূচি পালন করেন।

​বক্তারা বলেন, প্রায় সাত থেকে আট লক্ষ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দেশে ওষুধ সরবরাহের কাজে নিয়োজিত রয়েছেন। তারা সরকারের রাজস্ব খাতে বড় অবদান রাখলেও প্রায়ই বিভিন্ন স্থানে লাঞ্ছনার শিকার হন। অবিলম্বে তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে সারাদেশে ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিলও বের করা হয়।

কালের সমাজ/এসআর

Link copied!