ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

জেলা প্রতিনিধি, নোয়াখালী | মে ১১, ২০২৬, ০৮:২৫ পিএম কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোনে চার্জ নিতে গিয়ে ১৩ বছরের কিশোরী অতিথি রাণী দাসের মৃত্যু হয়েছে।

 রাবার (১০ মে) দুপুরে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম এ তথ্য জনান। শনিবার রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ভুবনের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, নিহত অতিথি রাণী দাস গোপাল চন্দ্র জল দাসের কন্যা এবং স্থানীয় চরফকিরা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
চরফকিরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান জানিয়েছেন, শনিবার রাতে ব্যবহৃত মোবাইল ফোনটি চার্জ দেয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ঠ হন অতিথি রাণী দাস। এতে মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে যান তিনি। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেছেন। তবে অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয় জনগণের মধ্যে শোক বিরাজ করছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল হাকিম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এখানে একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে। পরে ময়নাতদন্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!