ঢাকা, ৯ মে ২০২৬ঃ ভারতের অন্যতম স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এবং বাংলাদেশের এর যৌথ উদ্যোগে এক বিশেষ “মিট অ্যান্ড গ্রিট” অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সন্ধ্যা ৬টায়, ঢাকার বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে অবস্থিত Ascott The Residence এ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. জিয়াউদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর ম্যানেজিং ডিরেক্টর ডা. আশীষ কুমার। এছাড়াও অনুষ্ঠানে দেশের বিভিন্ন খ্যাতিমান চিকিৎসক, স্বাস্থ্যখাত বিশেষজ্ঞ এবং মেডিকেল পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. হাসান মাহমুদ এবং ডা. শোহা। ইয়াথার্থ গ্রুপ হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মার্কেটিং প্রধান জনাব গুল মোহাম্মদ এবং আন্তর্জাতিক সমন্বয় প্রতিনিধি সুচনা হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের মধ্যে আধুনিক স্বাস্থ্যসেবা, চিকিৎসা সহযোগিতা, আন্তর্জাতিক রোগী ব্যবস্থাপনা এবং চিকিৎসা শিক্ষার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা দুই দেশের স্বাস্থ্যখাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এই আয়োজনের মাধ্যমে আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা ও স্বাস্থ্যখাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
কালের সমাজ/কে.পি

