ঢাকা সোমবার, ১১ মে, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নগরকান্দায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ১১, ২০২৬, ০৪:৩৭ পিএম বাংলাদেশে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের নগরকান্দায় মানববন্ধন

বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোতে কর্মরত মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে ফরিদপুরের নগরকান্দায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার  (১১ মে) সকাল সাড়ে ৯টায় নগরকান্দা প্রেসক্লাবের সামনে এবং পরে সকাল সাড়ে ১০টায় নগরকান্দা বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটস্থ ভূইয়া ফার্মেসীর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস এ্যাসোসিয়েশন (ফারিয়া), নগরকান্দা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম (অনিক), সহ-সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আকরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেনসহ ফারিয়ার সকল রিপ্রেজেন্টেটিভ সদস্যবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের ওষুধ শিল্পে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা বিভিন্ন সময় কর্মক্ষেত্রে হয়রানি, অনিরাপদ পরিবেশ ও অমানবিক চাপের শিকার হচ্ছেন। তাদের ন্যায্য অধিকার, পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

বক্তারা আরও বলেন, কর্মঘণ্টা নির্ধারণ, চাকরির নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করা হলে মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন। মানববন্ধন শেষে তারা দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!