ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

ইতিবাচক সব অর্জন একান্তই দেশের মানুষের সংসদকে প্রধানমন্ত্রী

কালের সমাজ ডেস্ক | জুন ২৭, ২০২৬, ০৪:০১ পিএম ইতিবাচক সব অর্জন একান্তই  দেশের মানুষের সংসদকে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্র তারেক রহমান শনিবার (২৭জুন) জাতীয় সংসদে বলেছেন, যেকোনো ভালো অর্জন একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের।  

 এদিন জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

 নিজের রাজনৈতিক অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, আমাদের দল সবসময় বাংলাদেশ ফার্স্ট বা বাংলাদেশ প্রথম স্লোগানটি ব্যবহার করে। নিজের অবস্থান থেকে সবসময় দেশের এবং দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলার এবং তা রক্ষা করার চেষ্টা করে যাচ্ছি।

 এখানে কোনো ব্যক্তিগত বিষয় বা স্বার্থ জড়িত নেই উল্লেখ করে তিনি বেলন, ‘যেকোনো ভালো অর্জন বা সফল সফরের মাধ্যমে যদি ইতিবাচক কিছু অর্জিত হয়ে থাকে, তবে তা একান্তই বাংলাদেশ এবং দেশের মানুষের অর্জন।

 বাংলাদেশের মানুষ তাদের স্বার্থ দেখার জন্যই সরকার সংসদ সদস্যদের দায়িত্ব দিয়েছে বলে মন্তব্য করেন সরকার প্রধান।

 সংসদে তার বক্তব্যের প্রতি সমর্থন উৎসাহ জোগানোর জন্য তিনি বিরোধীদলীয় নেতাসহ সংসদের সব সদস্যকে বিশেষভাবে ধন্যবাদ জানান। দেশের মানুষের পক্ষে কাজ করার এই যাত্রায় সবার এই ইতিবাচক মনোভাবকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান।

কালের সমাজ/এএইচবি

Link copied!