রোববার( ২৮ জুন) রাতে উপজেলার বোয়ালিয়া মাঠে এই ঘটনা ঘটে। ১৩২ শতক জমিতে লাউ ও কুমড়া চাষ করা এই কৃষক এখন দিশাহারা হয়ে পড়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, কৃষক আসাদুল ইসলামের ১৩২ শতক লাউ ও কুমড়া ক্ষেতের ৫০০ গাছের প্রতিটির ডগায় ডগায় কচি লাউ ঝুলছে। কিছুদিন পর এই সব লাউ বাজারে বিক্রি হতো কয়েক লাখ টাকায়।
কৃষক আসাদুল ইসলাম বলেন,এবার লাউ চাষে খরচ হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা। ঠিকমতো বাজারে বিক্রি করতে পারলে খরচ উঠে লাভ হতো আরও কয়েক লাখ। জমি লিজ নিয়ে চাষ করছি। লাউ বাজারে বিক্রি করে জমির লিজের টাকা শোধ করবো বলে ভেবেছিলাম। এখন সব গাছ কেটে ফেলায় আমি কিভাবে জমির টাকা পরিশোধ করবো বুঝতেছি না। আমার সঙ্গে ওভাবে কারো শত্রুতা নেই। কারা এভাবে আমার পেটে লাথি মারলো।
এলাকার বাসিন্দা আব্দুল মান্নান বলেন, সমাজে চলতে গেলে মানুষের সঙ্গে মানুষের মনোমালিন্য হতে পারে। সেজন্য এভাবে জমির ফসল কেটে দেবে, তা মেনে নেওয়া যায়না। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন মনিরা জানান,বোয়ালিয়া মাঠে জমির ধরন্ত লাউ ও কুমড়া গাছ কেটে ফেলার ব্যাপরটি আমি জানতাম না। শুনলাম উপসহকারী কৃষি অফিসারকে পাঠিয়ে খো্জ খবর নিচ্ছি।
কালের সমাজ/কে.পি

