ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
কার্নিশে ঝুলে প্রাণভিক্ষা তবুও গুলি করে হত্যা

সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

বিশেষ প্রতিনিধি | জুন ২৮, ২০২৬, ১২:৪৪ পিএম সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

জুলাই আন্দোলনের সময় রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা হোটেলকর্মী আমির হোসেনকে গুলি করা এবং আরও দুইজনকে হত্যার ঘটনায় বহুল আলোচিত মামলার রায় ঘোষণা করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রোববার (২৮ জুন) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমানকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে যাবজ্জীবন কারাদণ্ড এবং সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়াকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়টি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়।

মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে ছাত্র-জনতার আন্দোলনের মধ্যে হোটেলে কাজ শেষে ফুফুর বাসায় ফিরছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা আমির হোসেন। বনশ্রী-মেরাদিয়া সড়কে পুলিশ ও বিজিবির উপস্থিতি দেখে প্রাণ বাঁচাতে একটি নির্মাণাধীন চারতলা ভবনের ছাদে উঠে যান তিনি।

পুলিশ তার পিছু নিলে জীবন বাঁচানোর শেষ চেষ্টা হিসেবে ভবনের ছাদের কার্নিশের রড ধরে ঝুলে থাকেন আমির। কিন্তু সেখানেও রক্ষা পাননি। অভিযোগ অনুযায়ী, পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি তিনতলায় পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বনশ্রীর একটি হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসা নেন তিনি।

এই ঘটনাসহ দুইজনকে হত্যার অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করলেন। 

কালের সমাজ/এএইচবি

Link copied!