ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

সিলেটে নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

নিজস্ব প্রতিবেদক | জুন ২৮, ২০২৬, ০৪:২৯ পিএম সিলেটে নতুন জেলা প্রশাসক মু. রেজা হাসান

সিলেট জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান জেলা প্রশাসক মু. রেজা হাসান।

রোববার (২৮ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রশাসনিক প্রয়োজনে এই পদায়ন করা হয়েছে। মু. রেজা হাসান বর্তমানে কুমিল্লার জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছেন। নতুন আদেশ অনুযায়ী তিনি সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।


এদিকে, কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে পৃথক প্রজ্ঞাপনে জানানো হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।

 

হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে তিনি সম্প্রতি আলোচনায় ছিলেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!