ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

জেলা প্রতিনিধি, নওগাঁ | জুন ২৮, ২০২৬, ০৬:১৮ পিএম নওগাঁয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর উদ্বোধন

নওগাঁয় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ পৌরসভা চত্ত্বরে নওগাঁ সিভিল সার্জন এর আয়োজনে  জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নওগাঁ সদর-৫ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুল ইসলাম ধলু। নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম এর সভাপতিতে এসময় বিশেষ অতিথি হিসেবে নওগাঁ‘র পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, স্থাস্ব্য অধিদপ্তরের পরিচালক ডা. আব্দুল আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক টি.এম. এ মমিন, নওগাঁ সিভিল সার্জন ডা. মো: আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আযম রানা, ডেপুটি সিভিল সার্জন ডা: মুনির আলী আকন্দ সহ এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান- জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভায় ২ হাজার ৪৬০ টি টিকা কেন্দ্রে একযোগে ভিটামিন ‍‍`এ‍‍` প্লাস ক্যাম্পেইনে মোট ৩ লাখ ৫৭ হাজার ৫৫৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

 এ লক্ষ্যে স্বাস্থ্যপরিদর্শক, সহকারি স্বাস্থ্যপরিদর্শক, এফডব্লিউএ, এফপিআই, সিএইচসিপি ও স্বেচ্ছাসেবীরা কাজ করছে। যেখানে ৬-১১ মাস বয়সি ৩৪ হাজার ৭৬৫ জন শিশুকে নীল রংয়ের ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সি ৩ লাখ ২২ হাজার ৭৯৩ জন শিশুকে লাল রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।

কালের সমাজ/কে.পি

Link copied!