ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

আইটিইটির নবনির্বাচিত সভাপতি এনায়েত, মহাসচিব নিক্সন

কালের সমাজ ডেস্ক | জুন ২৮, ২০২৬, ০৭:৫৪ পিএম আইটিইটির নবনির্বাচিত সভাপতি এনায়েত, মহাসচিব নিক্সন

দ্য ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর ১৫তম কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে বিএনপিপন্থি টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স ফোরাম সমর্থিত এনায়েত–সুমায়েল–নিক্সন পরিষদ। সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. এনায়েত হোসেন। আর কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় মহাসচিব পদে এএসএম হাফিজুর রহমান নিক্সন এবং সিনিয়র সহ-সভাপতি পদে ইঞ্জি. সুমায়েল মল্লিক আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

গত শুক্রবার (২৭ জুন) বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ২৭টি পদের মধ্যে ২৫টি পদে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ২৫টি পদসহ মোট ২৭টি পদেই বিজয়ী হন এনায়েত–সুমায়েল–নিক্সন পরিষদের প্রার্থীরা।

নির্বাচিতদের মধ্যে সহ-সভাপতি পদে ইঞ্জি. মিঞা মোহাম্মদ মাইনুল ইসলাম (পলাশ), ইঞ্জি. মোহাম্মদ শাহিনুল হক ও ইঞ্জি. মো. আব্দুস সালাম; যুগ্ম মহাসচিব পদে ইঞ্জি. মো. সাজেদুল হক শালুক ও ইঞ্জি. রেজাউল করিম (রেজা); সাংগঠনিক সম্পাদক পদে ইঞ্জি. মোহাম্মদ মইদুল ইসলাম; কোষাধ্যক্ষ পদে ইঞ্জি. মো. জাহিদুর রহমান (আনিস); শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. ফয়সাল হোসেন; সহ-শিক্ষা ও সাহিত্য সম্পাদক পদে ইঞ্জি. তাসবিদুল ইসলাম দিপু; প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. চন্দ্র শেখর দাশ; সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে ইঞ্জি. মো. আবদুল্লাহ আল মামুন; ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. এ.এস.এম. আসিক ইসতিয়াক; সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ইঞ্জি. মো. আব্দুল্লাহ আল মামুন; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. জহিরুল ইসলাম; নিয়োগ ও বিনিয়োগ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরিফুর রহমান খান (জিসান); সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. মো. আরফান আলী পিকে; সহ-সমাজকল্যাণ সম্পাদক পদে ইঞ্জি. মো. মাহমুদুল ইসলাম সাদ্দাম; দপ্তর সম্পাদক পদে ইঞ্জি. মো. ফারুকুল ইসলাম জনি এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে ইঞ্জি. পৃথ্বিলা কামাল নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ইঞ্জি. মো. শরীফুল আমিন, ইঞ্জি. মো. সাইদুর রহমান (রবিন), ইঞ্জি. মো. খালিদুল ইসলাম (মিথুন), ইঞ্জি. মঞ্জুস সাত্তার মো. রাসেল এবং ইঞ্জি. মুহাম্মদ উল্লাহ-আল ফেসানী।

বিজয়ী হওয়ার পর নবনির্বাচিত সভাপতি ইঞ্জি. মো. এনায়েত হোসেন বলেন, “সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হয়েছে। আগামী দিনে সবাইকে সঙ্গে নিয়ে আইটিইটিকে আরও শক্তিশালী ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করব।”

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ২ হাজার ৬০০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৬৯০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটের হার ছিল প্রায় ৬৫ শতাংশ। এবারের নির্বাচনে ২৭টি পদের বিপরীতে দুটি প্যানেলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

কালের সমাজ/কে.পি

Link copied!