ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
স্বর্ণের দামে বড় চমক

এক লাফে ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা

কালের সমাজ ডেস্ক | জুন ২৭, ২০২৬, ১১:৫৭ এএম এক লাফে ভরিতে বাড়লো ৫ হাজার ৪৮২ টাকা
ফাইল ছবি

এক লাফে ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা  বেড়ে চমক সৃষ্টি করেছে দেশীয় সোনার বাজার। শনিবার (২৭ জুন) সকাল থেকে নতুন বাজারে এ দাম কার্যকর হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার ভরিতে কমানো হয়েছিল ২ হাজার ২১৬ টাকা।

স্বর্ণের এই নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ স্বর্ণালংকারে দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা বাড়ানো হয়েছে। 

 সোনা ব্যবসায়ীদের এই সংগঠন  বাজুস জানায়, সোমবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এ দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 নতুন দাম অনুযায়ী, এখন ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। যা গতকাল ছিল ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা।

এ ছাড়া ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।

স্বর্ণের দামের সঙ্গে বাড়ানো হয়েছে রুপার দামও। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬৬৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৮৫৮ টাকা।

কালের সমাজ/এএইচবি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!