ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

মাননীয় সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা

ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা | মে ১৪, ২০২৬, ০৮:৫১ পিএম মাননীয় সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে সংবর্ধনা

পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজে ফুলের সমারোহে ফুলেল পুষ্পের অভিনন্দন সহ শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনায় বরণ করা হয়।
আজ বুধবার ১৪ মে অত্র মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে গভর্নিংবডির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, কর্মচারী, ছাত্রীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
৩৩০,পাবনা - সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার আগমনে অত্র কলেজ মাঠ প্রাঙ্গণে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় শিক্ষার্থীরা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা- সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমাকে শুভেচ্ছা জানাতে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে এসে উপস্থিত হোন।

সংবর্ধনা অনুষ্ঠানে ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মোস্তফা কামাল এর উপস্থিতে অতিথিরা এই নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের নারী শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন এবং এলাকার সামগ্রিক উন্নয়ন নিয়ে মাননীয় সংসদ সদস্যের সাথে মতবিনিময় করেন।
 

সকল বক্তারা বলেন, নারী শিক্ষার উন্নয়ন গড়ে তুলতে অবশ্যই দক্ষ ও মেধাবী ছাত্রীদের গড়ে তুলতে হবে,তাই নারী শিক্ষার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজের শিক্ষা প্রতিষ্ঠানের মানউন্নয়ন অবশ্যই জরুরি।

 

সংক্ষিপ্ত বক্তব্যে উপস্থিত সবাই মাননীয় সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু প্রার্থনা করেন এবং পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবাগত পাবনা - সিরাজগঞ্জের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডঃ আরিফা সুলতানা রুমার সক্রিয় ভূমিকা একান্তভাবে প্রত্যাশা করেন। সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক . আরিফুল ইসলাম ফারুক।

 

কালের সমাজ/কে.পি
 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!