ঢাকা শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়পুরহাটে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ১৪, ২০২৬, ০৯:৩৮ পিএম জয়পুরহাটে বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধ

জয়পুরহাটে শত বছরের পুরোনো চলাচলের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এতে অন্তত ১০ থেকে ১২টি পরিবার অবরুদ্ধ হয়ে চলাচলে ভোগান্তির শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোয়াজ্জেমপাড়ায় এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, একই গ্রামের মৃত বিলাত আলীর তিন ছেলে সেজাউল, মিজানুর রহমান ও বুলবুল হোসেন তাদের বাড়ির পেছনে অবস্থিত প্রায় শত বছরের পুরোনো চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে ঘিরে দেন। এতে গ্রামের সাধারণ মানুষসহ অন্তত ১০/১২টি পরিবারের যাতায়াত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

স্থানীয় বাসিন্দা আরিফুল বেল্লালসহ একাধিক ব্যক্তি জানান, ওই রাস্তাটি দীর্ঘদিন ধরে এলাকার মানুষ ব্যবহার করে আসছেন। প্রায় তিন মাস ধরে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউপি সদস্য, চেয়ারম্যান এবং এসিল্যান্ড ঘটনাস্থল পরিদর্শন করলেও এখন পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।

ভুক্তভোগীরা জানান, বর্তমানে মাঠে ধান কাটার মৌসুম চলছে। কিন্তু রাস্তা বন্ধ থাকায় তারা কৃষিপণ্য বাড়িতে আনতে পারছেন না। এতে কৃষকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। এখন  ধান কাটার মৌসুমে চরম দুর্ভোগে এলাকাবাসী, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসীরা৷  

এ বিষয়ে অভিযুক্ত সেজাউলের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!