ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

জেলা প্রতিনিধি, বান্দরবান | মে ১৭, ২০২৬, ০৪:৩৭ পিএম বান্দরবানে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

বান্দরবানে নবাগত পুলিশ সুপার মো.ওহাবুল ইসলাম খন্দকার এর সাথে জেলার কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) দুপুরে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় নবাগত পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পর্যটন নগরী বান্দরবানের পর্যটন শিল্পের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় একদিন বান্দরবান বিশ্বমানের পর্যটন জেলা হিসেবে পরিচিতি পাবে। এসময় তিনি আরো বলেন, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং পর্যটক ও স্থানীয়দের নিরাপত্তা রক্ষাতে পুলিশ প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে আর তার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা অব্যাহত রাখতে হবে।

এসময় নবাগত পুলিশ সুপার বান্দরবানের উন্নয়ন অব্যাহত রাখতে অপরাধ দমন, মাদক উদ্ধার, কিশোর গ্যাং উৎপাত্ত বন্ধ করা ও ট্রাফিক সিস্টেম আপডেট করার উপর জোর দেন এবং সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্ঠায় বান্দরবানকে এগিয়ে নেয়ার আশাবাদ ব্যক্ত করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো.ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার জিনিয়া চাকমা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক এন এ জাকির, জাতীয় দৈনিক কালের সমাজ জেলা প্রতিনিধি রতন কুমার দে সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 

কালের সমাজ/কে.পি

Link copied!