ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে নেতাকর্মীদের ঢল

জেলা প্রতিনিধি, চাঁদপুর | মে ১৬, ২০২৬, ১০:১৮ পিএম প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে নেতাকর্মীদের ঢল

ঢাকা থেকে সড়কপথে চাঁদপুর সফরে যাওয়ার সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানাতে কুমিল্লা -চাঁদপুর আঞ্চলিক   মহাসড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে।

শনিবার  হাজীগঞ্জ-চাঁদপুর সড়কে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সাধারণ মানুষকেও অপেক্ষা করতে দেখা যায়।মহাসড়কের শাহারাস্তি ও হাজীগঞ্জ উপজেলার কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়ে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান নেতাকর্মীরা। এ সময় তারা মহাসড়কের দুই পাশে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। প্রধানমন্ত্রী গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান অপেক্ষমাণ নেতাকর্মীদের।

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!