ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ভাঙ্গুড়ায় মাদকসেবনে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড সহ অর্থদন্ড

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি | জুলাই ১৭, ২০২৬, ০৮:০৪ পিএম ভাঙ্গুড়ায় মাদকসেবনে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড সহ অর্থদন্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মেন্দা কুঠিপাড়া এলাকায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে আদালত পরিচালনা করে এক যুবক কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শুক্রবার ১৭ জুলাই-২০২৬ দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মেন্দা কুঠিপাড়া গ্রামের মোঃ আরমান হোসেন(২২) পিতা আব্দুল মান্নান।

ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ০৬(ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড সহ ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!