ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভোলায় রামিসা সহ সকল শিশুর হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

জেলা প্রতিনিধি,ভোলা | মে ২৩, ২০২৬, ০৯:১৭ পিএম ভোলায় রামিসা সহ সকল শিশুর হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন

৮ বছরের শিশু রামিসা সহ দেশের সকল শিশু হত্যাকারীদের ফাঁসির দাবীতে " এসো নবীন আল্লার পথে" সংগঠনের উদ্দ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজারে শুক্রবার বিকেলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো: ফয়েজের সভাপতি মানববন্ধনে বক্তব্য রাখেন- টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেছারউদ্দিন বাহার, মিল্লাত হোসেন, মো:মোসলেউদ্দিন প্রমূখ।

বক্তাগন মিরপুরে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষনের পর হত্যা করার মূল খলনায়কে দ্রুত আটক করায় সরকারকে ধন্যবাদ জানালেও তার দ্রুত শাস্তি বাস্তবায়ন করার দাবী জানান। একই সাথে বিগত সময়ে যে সব হত্যার ঘটনার সাথে জড়িত সকল হত্যাকারী শাস্তি নিশ্চিত করা সহ মাদকও জুয়া,চাদাবাজী নির্মূলে,বাল্যবিবাহ ও যৌতুক নেওয়া বন্ধের প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা নেওয়ার দাবী জানান।
উল্লেখ্য এসো নবীন আল্লার পথে একটি বেসরকারী সামাজিক   ও সেবামুলক সংগঠন। প্রবাসী গিয়াসউদ্দিন আল মামুন সংগঠনটি প্রতিষ্ঠা করলেও স্হানীয় যুব সমাজ মাদক, জুয়া, ধুমপান, বাল্যবিবাহ, ধর্ষন বন্ধে সামাজিক ভাবে জন সচেতনামূলক কাজ করে যাচ্ছেন। একই সাথে সমাজে অসহায় গরীবদের আর্থিক ভাবে সহযোগীতা করে এবং সচেতনাতামুলক কাজ করে প্রশাংসা কুড়িয়েছেন।

কালের সমাজ/কে.পি

Link copied!