দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে দিপ্রিমিয়ারব্যাংক পিএলসি এবং বিসিএস হেলথক্যাডার অ্যাসোসিয়েশন-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারিত্বের আওতায় অ্যাসোসিয়েশনের সদস্যদের জন্য সমন্বিত ব্যাংকিং সেবা সুবিধা প্রদান করা হবে।
সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর বিনিময় করেনদিপ্রিমিয়ারব্যাংকপিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃমনজুর মফিজ এবং বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন-এর আহবায়ক ডা. খালেদ আহমেদুর রহমান।এ সময় উপস্থিত ছিলেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর কনজ্যুমার ব্যাংকিং বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক এস. এম. ওয়ালীউলমোরশেদ, কর্পোরেট লাইয়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট বিভাগের প্রধান ফজলে ফেরদৌস, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন-এর কোষাধ্যক্ষ ডা. মাতুয়ারা শারমিন এবং সদস্য ডা. রাজীবদে।
দিপ্রিমিয়ার ব্যাংক চুক্তি স্মারকের মাধ্যমে বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশন- এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হিসেবে দায়িত্ব পালন করবে। এর আওতায় অ্যাসোসিয়েশন এবং এর সদস্যদের জন্য রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে ব্যাংকিং সুবিধা প্রদান, বিসিএস স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ, যৌথ প্রচারণা ও সচেতনতামূলক কর্মসূচি আয়োজন এবং পারস্পরিক স্বার্থে ভবিষ্যৎ ব্যবসায়িক সুযোগ অনুসন্ধানের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মোঃ জাকারিয়া রহমান ইনচার্জ, ব্র্যান্ড মার্কেটিং এন্ড কমিউনিকেশন বিভাগ
কালের সমাজ/কে.পি

