ফরিদপুরের নগরকান্দা উপজেলার শশা গ্রামে যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ‘শশা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ এর ৪০ বছর ঊর্ধ্ব ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে শশা স্কুল মাঠে আয়োজিত এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তালুকদার নাজমুল হাসান (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন লস্করদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার হাবিবুর রহমান (বাবুল)। অনুষ্ঠানে ফাইনাল খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কমল বিশ্বাস।
খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গঠন, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় ৪ টি দল অংশগ্রহন করেন।নঅনুষ্ঠান শেষে অতিথিরা খেলোয়াড়দের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।
কালের সমাজ/কে.পি

