ঢাকা শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুলাই ২৩, ২০২৬, ১০:০১ পিএম পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক কিশোরীকে ধর্ষনের ঘটনায় দায়ের করা মামলায় তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস. এম. মনিরুজ্জামান এ রায় ঘোষণা করেন।
এজাহারের সুত্রে জানা যায়, ভান্ডারিয়া উপজেলার বেতাগী সিংহখালী কেশব লাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী। সে অংক প্রাইভেট পড়ার জন্য একই গ্রামের সুবোধ মাষ্টারকে ঠিক করার জন্য গত ২০২০ সালের ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ সকাল সাড়ে ৮ টার দিকে তার নিজ বাড়ী থেকে যাওয়ার পথে সকাল ৯ টার দিকে আসামী তন্ময় মিস্ত্রীর বাড়ীর দক্ষিন পাশে পাকা রাস্তায় পৌঁছলে আসামী তন্ময় মিস্ত্রী কিশোরীকে দেখিয়া তার সাথে কথা বলার ছলে কাছাকাছি আসে এবং তার মুখ চেপে ধরে অমল মিস্ত্রীর বসত ঘরের পূর্ব পাশের

একটি রান্না ঘরে নিয়ে মাটিতে শোয়াইয়া ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনার কথা কাহারো কাছে না বলার জন্য আসামী সুরাইয়াকে ভয়ভীতি দেখাইয়া ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভান্ডারিয়া থানায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করলে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। মামলার সাক্ষ্য-প্রমাণ, তদন্ত প্রতিবেদন ও সংশ্লিষ্ট নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি এবং আসামিপক্ষে অ্যাডভোকেট মো. শওকত হোসেন শুনানিতে অংশ নেন।

কালের সমাজ/কে.পি

Link copied!