কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহআলমের বাবা মরহুম আলহাজ্ব ওসমান আলীর কবর জিয়ারত করলেন সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া। শুক্রবার বিকেলে উত্তর মাহিনী কাজী বাড়ী মসজিদ সংলগ্ন কবরস্থানে এ কবর জিয়ারত করেন।
এ-সময় উপস্থিত ছিলেন,সাবেক ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম ছুফু,উপজেলা বিএনপি সহ-সভাপতি জাফর আহাম্মদ মোল্লা,রায়কোট উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী শাহআলম,সাধারণ সম্পাদক জামাল হোসেন মজুমদার,সাবেক ইউনিয়ন বিএনপি সভাপতি হায়াতুননবী,বিএনপি নেতা ইলিয়াস ভূইয়া,যুবনেতা এম রিগ্যান হাজারী, সেচ্ছাসেবক দল আহবায়ক মাহাবুব মোল্লা,ছাত্রদল নেতা আজাদ,আব্দুল আহাদ,জাহিদসহ আরও অনেকে।
কালের সমাজ/কে.পি

