ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা

জেলা প্রতিনিধি, জয়পুরহাট | মে ১৭, ২০২৬, ০৯:১৭ পিএম জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের নবগঠিত কমিটির অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার মোহাম্মদ মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়নতনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ১০ জন কৃতি সন্তান ও গুণী ব্যক্তিসহ ৫জন বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সরকারি বিভিন্ন কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়।

জয়পুরহাট জেলা প্রেসক্লাবের সভাপতি ও এটিএন বাংলা, এটিএন নিউজের জেলা রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহয়বাক গোলজার হোসেন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল আলম তরফদার রুকু, জয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আব্দুল মোমেন ফকির, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক এএইচএম ওবায়দুর রহমান সুইট, এক্সপো এক্সেসরিজ লিমিটেডের পরিচালক এনামুল হক, গ্রীন ভ্যালি একাডেমীর (ইউকে) ডিরেক্টর ও ইউকে ম্যানেজম্যান্ট কলেজের ডিরেক্টর অব এডমিশন এ্যাডভোকেট তানজির আল ওয়াহাব জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী, পুলিশ সুপারের মিডিয়া উইং ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জয়পুরহাট প্রেসক্লাবের সহ সভাপতি বিপুল কুমার সরকার, মতলুব হোসেন, মোঃ সাহাবুদ্দিন, কবির হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, আবু রায়হান, সাগর কুমারসহ জেলা-উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনরা।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরয়ী পড়ে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর আলোচনা সভা শেষে পুলিশ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জেলার কৃতি সন্তান এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

অতিথিরা বক্তব্যে বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত সততা অত্যন্ত জরুরি। সেই সাথে জয়পুরহাটের উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

 

কালের সমাজ/কে.পি

Link copied!