ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নাঙ্গলকোটে গরীবের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা | মে ২৩, ২০২৬, ০৮:৪৪ পিএম নাঙ্গলকোটে গরীবের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা খাদ্য ঘুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হকের বিরুদ্ধে ভিজিএফের ৩০ কেজি ওজনের বস্তায় চাল কম দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

খোঁজ নিয়ে জানা যায়,চলতি কোরবানি ঈদকে সামনে রেখে উপজেলার ১৬ ইউনিয়ন ও একটি পৌরসভায় হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য ২৬৫ টন ৮ হাজার ৮ শত ৩৩ বস্তা চাল বরাদ্দ দেয় সরকার। কিন্তু প্রত্যেক ইউনিয়ন পরিষদে চাল বিতরণকালে অধিকাংশ বস্তায় ২০ থেকে ২২ কেজি চাল পাওয়া যায়,এতে ৮-থেকে ১০ কেজি চাল ওজনে কম পাওয়া যায়।

বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহিম বলেন,৫ শতাধিক চালের বস্তার মধ্যে ১৪ টি বস্তায়  হুকিং ও ছিড়া থাকায় তার মধ্যে ২০-২২ কেজি চাল পাইছি। পেরিয়া ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বলেন,৫ শ‍‍`৭০ বস্তা চালের মধ্যে অধিকাংশ বস্তাই হুকিং চিদ্র ছিলো।

নাঙ্গলকোট উপজেলা খাদ্য ঘুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল হক বলেন,আমার এখানে ব্যাংকের সিস্টেমের মত,বের হয়ে গেলে কোন অভিযোগ গ্রহণ হবেনা।চাল কম দেওয়ার বিষয়টি এড়িয়ে যান। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবু রায়হান বলেন,বিষয়টি আমি খতিয়ে দেখবো।

কালের সমাজ/কে.পি

Link copied!