কুমিল্লার লাকসাম উপজেলায় ইয়াবা মামলার সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামির নাম মোঃ আজাদ হোসেন (৩৪)। তিনি আমির হোসেন ও মরিয়ম বেগমের ছেলে। তার গ্রামের বাড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মিশ্রী এলাকায়। বর্তমানে তিনি কান্দিরপাড় ইউনিয়নের পাগল বাবার মাজারের দক্ষিণ পাশের গাইন বাড়িতে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, ইয়াবা মামলায় সাজা পরোয়ানাভুক্ত আসামি আজাদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক ৩টার দিকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
লাকসাম থানা পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।
কালের সমাজ/কে.পি

