ঢাকা রবিবার, ২৪ মে, ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

মৌলভীবাজারে, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

জেলা প্রতিনিধি,মৌলভিবাজার | মে ২৩, ২০২৬, ০৮:০৮ পিএম মৌলভীবাজারে, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেফতার

মৌলভীবাজার পৌরসভার সৈয়ারপুর এলাকায় এক নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে গলার স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত আন্তঃজেলা ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।

গত ১৭ মে বিকেলে সৈয়ারপুর লক্ষীবালা স্কুল রোড এলাকায় মোটরসাইকেলযোগে আসা ছিনতাইকারীরা এক নারীকে অস্ত্রের ভয় দেখিয়ে তার গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে গত ২১ মে সিলেট মহানগর এলাকা থেকে দুই আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন— জাহাঙ্গীর আলম (৪২) ওরফে মরা জাহাঙ্গীর (সিলেটের দক্ষিণ সুরমার পূর্ব ছিরামপুর গ্রাম) এবং আকমল হোসেন (৩৯) (একই থানার চান্দাই গ্রাম)।

পুলিশ জানায়, তদন্তে দেখা গেছে, চক্রটি মোটরসাইকেলযোগে বিভিন্ন এলাকায় নারীদের টার্গেট করে ছিনতাই করত। গ্রেফতার জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও দস্যুতা মামলায় দীর্ঘদিন কারাভোগের রেকর্ড রয়েছে।

চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।

কালের সমাজ/কে.পি

Link copied!