প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে ধীরে ধীরে একটি কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে আরও উন্নত অবস্থানে নিতে কাজ করছে।
বৃহস্পতিবার (২৮ মে) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সেনানিবাসে কাটানো শৈশব ও জীবনের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তিনি বলেন, তার জীবনের গুরুত্বপূর্ণ অনেক স্মৃতি এই সেনানিবাসকে ঘিরে রয়েছে।
প্রীতিভোজ শেষে প্রধানমন্ত্রী উপস্থিত সেনাসদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি সেনা মেসে অবস্থানরত সৈনিকদের জীবনযাপন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
এ সময় সেনা মেস প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এর আগে সেনা মেসের মসজিদে জোহরের নামাজ আদায় করে সেনা কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।
কালের সমাজ/ওজি

