ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রধানমন্ত্রীর পক্ষে ভাঙ্গুড়া প্রেসক্লাবে ঈদ উপহার

ভাঙ্গুড়া উপজেলা প্রতিনিধি, পাবনা | মে ২৮, ২০২৬, ০২:১৪ পিএম প্রধানমন্ত্রীর পক্ষে ভাঙ্গুড়া প্রেসক্লাবে ঈদ উপহার

পবিত্র ঈদুল আযহার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রেরিত ঈদ উপহার আজ ভাঙ্গুড়া প্রেসক্লাবের হাতে তুলে দেওয়া হয়।

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য  এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার প্রতিনিধি হিসেবে ভাঙ্গুড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলতাফ হোসেন এবং পাবনা জেলা কৃষক দলের যুগ্ন সাধারণ সম্পাদক ও ভাঙ্গুড়া উপজেলা কৃষক দলের সভাপতি মো. আখিরুজ্জামান মাসুম সরদার আনুষ্ঠানিকভাবে এই ঈদ উপহার হস্তান্তর করেন।

ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি মো. রায়হান আলীর নিকট ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আপন সহ প্রেসক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ।

ঈদের এই মহতী উদ্যোগ মানুষের মাঝে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণের পাশে থাকার এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

কালের সমাজ/এসআর

Link copied!