পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অনেক তারকা তাদের পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সুন্দর সময় কাটান। কেউ ছবি শেয়ার করেন, আবার কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের তাদের ঈদ উদযাপনের ঝলক দেখান।
তবে এবার অভিনেত্রী অপু বিশ্বাস সম্পূর্ণ ভিন্ন এক উপায়ে সোশ্যাল মিডিয়ায় সবার নজর কেড়েছেন।
ভিডিওতে দেখা যায়, প্লাস্টিকের ছোট একটি টুলে বসে সামনে রাখা কাঠের গুঁড়ির ওপর দক্ষ হাতে বড় ছুরি দিয়ে মাংস কাটছেন অপু। চারপাশে রাখা কোরবানির মাংস, আর ব্যস্ততার মাঝেও ক্যামেরার দিকে তাকিয়ে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে তাকে।

তার এই ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে আলোচনা। অনেকে বলছেন, তারকাখ্যাতির বাইরে একেবারে সাধারণ বাঙালি নারীর মতো ঈদের কাজ করতে দেখা গেছে অপুকে। আবার কেউ কেউ প্রশংসা করেছেন তার স্বাভাবিক ও সহজ উপস্থিতির।
ঈদুল আজহায় তারকাদের ঘরোয়া মুহূর্ত বরাবরই দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবার সেই তালিকায় নতুন করে আলোচনায় এলেন অপু বিশ্বাস।
একুশে সংবাদ/ওজি

