ঢাকা বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

কালের সমাজ ডেস্ক | মে ২৮, ২০২৬, ০৫:২৩ পিএম ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন পুতিন

বিশ্বের মুসলিমদের পবিত্র ঈ দুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভকামনা ও বার্তা দেন বলে জানিয়েছে রাশিয়ার বাংলাদেশে অবস্থিত দূতাবাস।

বুধবার (২৭ মে) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে পুতিনের এই ঈ দ শুভেচ্ছা বার্তা তুলে ধরা হয়।

বার্তায় বলা হয়, মুসলিমরা তাদের পূর্বপুরুষদের ঐতিহ্য ও ধর্মীয় মূল্যবোধ অনুসরণ করে ঈ দুল আজহা উদযাপন করে থাকেন। এই উ ৎসব বিশ্বাসীদের ইসলামের মূল শিক্ষা দয়া, ন্যায়বিচার, দানশীলতা ও ধর্মভীরুতার সঙ্গে আরও ঘনিষ্ঠ করে তোলে।

পুতিন তার বার্তায় আরও বলেন, রাশিয়ার মুসলিম সংগঠনগুলো দেশের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা পারিবারিক মূল্যবোধ শক্তিশালী করা, তরুণদের মধ্যে দেশপ্রেম গড়ে তোলা এবং শিক্ষা ও দাতব্য কার্যক্রমে সক্রিয়ভাবে কাজ করছে।

মুসলিমদের বিভিন্ন সামাজিক উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, দেশ ও সমাজের উন্নয়নে তাদের অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি মাতৃভূমির রক্ষক এবং তাদের পরিবারের প্রতি সহায়তা প্রদানের বিষয়টিও তিনি উল্লেখ করেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে এখন ত্যাগ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা।

 

কালের সমাজ/ওজি

Link copied!