ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

​ফরিদপুরে ইউপি চেয়ারম্যান ও সাবেক আওয়ামীলীগ নেতা খোকন মন্ডল আটক

জেলা প্রতিনিধি, ফরিদপুর | মে ২২, ২০২৬, ০৭:৫৪ পিএম ​ফরিদপুরে ইউপি চেয়ারম্যান ও সাবেক আওয়ামীলীগ নেতা খোকন মন্ডল আটক

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি তুহিনুর রহমান খোকন মন্ডলকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে গোয়েন্দা পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

​জানা গেছে, ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের আবজাল মন্ডলহাট এলাকায় খোকন মন্ডলের নিজ বাসভবনে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইউপি চেয়ারম্যান তুহিনুর রহমান খোকন মন্ডল বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

 

 

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!