ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

মোহাম্মদপুর পানিতে ডুবে গেল প্রাইভেটকার জন্য প্রাণে বাঁচলেন ৪ যাত্রী

জেলা প্রতিনিধি, কুমিল্লা | মে ২২, ২০২৬, ০৪:৩৬ পিএম মোহাম্মদপুর পানিতে ডুবে গেল  প্রাইভেটকার  জন্য প্রাণে বাঁচলেন ৪ যাত্রী

কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর নতুন বাজার এলাকায় আজ সকাল আনুমানিক ৯টা থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে হাজীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পানিতে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি পিকআপ প্রাইভেটকারটিকে চাপ দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পানিতে পড়ে যায়। মুহূর্তের মধ্যেই ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে।

দুর্ঘটনার সময় প্রাইভেটকারে মোট চারজন যাত্রী ছিলেন। তবে সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে থাকা সবাই নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন এবং বর্তমানে তারা সুস্থ আছেন বলে জানা গেছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনগণ উদ্ধার কাজে অংশ নেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বর্তমান মেম্বার মোঃ সেলিম মেম্বার। তিনি স্থানীয়দের সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

দুর্ঘটনার ফলে প্রাইভেটকারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি উদ্ধারের চেষ্টা চালানো হয়।
এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য উৎসুক জনতার ভিড় সৃষ্টি হয়। স্থানীয় সচেতন মহল সড়কে যানবাহন চালানোর সময় আরও সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!