ঢাকা শনিবার, ২৩ মে, ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

​ফরিদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

কালের সমাজ ডেস্ক | মে ২২, ২০২৬, ০৯:৪৫ পিএম ​ফরিদপুরে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুরের কোতয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৬ লাখ টাকা মূল্যের ২ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১০। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর শহরের রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

​গ্রেফতারকৃত মাদক কারবারির নাম মো. বজলুর রশিদ। তিনি কুষ্টিয়া সদর উপজেলার টালীপাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে।

​র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল রাজবাড়ী রাস্তার মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যাত্রীবাহী বাসে তল্লাশি চালায়। তল্লাশিকালে সন্দেহভাজন হিসেবে বজলুর রশিদকে আটক করা হয় এবং পরে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। র‍্যাব আরও জানায় যে, গ্রেফতারকৃত বজলুর রশিদের বিরুদ্ধে এর আগেও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে।

​প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে র‍্যাব উল্লেখ করেছে, গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!