পবিত্র ঈদুল আজহা আজ। সারাদেশে যথাযথ ধর্মীয় মর্যাদা ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে দিনটি। ভোর থেকে ঈদের জামাতে অংশগ্রহণ করার প্রস্তুতি নেন ধর্মপ্রাণ মুসলমানেরা।
বৃহস্পতিবার রাজধানীসহ বিভিন্ন জেলায় মসজিদ এবং ঈদগাহসহ খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। নামাজ আদায়ের পর আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কোরবানি দেবেন ধর্মপ্রাণ মুসলমানরা।
স্বজনদের সাথে আনন্দ ভাগাভাগি, আনন্দ-উচ্ছ্বাসে উদযাপিত হচ্ছে কো রবানির ঈদ। আত্মীয়স্বজন ও প্রতিবেশীর মেলবন্ধনে মুখর হয়ে উঠেছে পারিবারিক ও সামাজিক সম্পর্কের বন্ধন।
দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শেষে মানুষ পৌঁছে গেছে প্রিয়জনের কাছে। ত্যাগের মধ্য দিয়েই পাওয়া মিলনের আনন্দ ঈদ উ ৎসবের রংকে করেছে আরও গভীর।
একুশে সংবাদ/ওজি

