ঢাকা মঙ্গলবার, ০২ জুন, ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

নবীনগর থানায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ২, ২০২৬, ০৮:৫৩ পিএম নবীনগর থানায় সাংবাদিককে  প্রাণনাশের হুমকি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের টিয়ারা গ্রামের মধ্যপাড়া নিবাসী ও নবীনগর প্রেসক্লাবের সাংবাদিক মো. হোসাইনকে অজ্ঞাত এক ব্যক্তির জিডি মো. হোসাইন অজ্ঞাত এক ব্যক্তির প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে মো. হোসাইন নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জিডি সূত্রে জানা যায়- গতকাল (২/৬/২৬) দুপুর আনুমানিক ১.২৫ মিনিটে ০১৯২৩১১৫৮৭৭ নম্বর থেকে মো. হোসাইনের মোবাইলে ফোন করে এক অজ্ঞাত ব্যক্তি অকথ্য ভাষায় গালি-গালাজ করেন। এ সময় তিনি ফোনদাতার পরিচয় জানতে চাইলে ঐ ব্যক্তি আরও ক্ষিপ্ত হয়ে তাকে সুযোগ মত রাস্তা-ঘাটে খুন-জখম করার হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।
তিনি জানান-"অজ্ঞাত ওই ব্যক্তির কারণে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন।" নবীনগর থানার ডিউটি অফিসার জিডিটি গ্রহণ করে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট প্রেরণ করেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!