সত্যই সর্বশ্রেষ্ঠ পথ ধর্মই তাী আলো এই শ্লোগান কে বুকে ধারন করে গঠিত হওয়া বিশ্ব হিন্দু ফেডারেশন চাঁদপুর জেলা শাখার আহবায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
২ রা জুন মঙ্গলবার দুপুরে শহরের শ্রী শ্রী গোপাল জিউ আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কল্লোল হাজরা।
নব গঠিত কমিটির আহবায়ক রবিন্দ্র চন্দ্র মজুমদারের সভাপতিত্বে ও অসিম চন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সংগঠনের সহসভাপতি এড,রাজিব চক্রবর্তী, শ্রী গনেশ সাহা,ভারপ্রাপ্ত মহা সচিব সন্তোষ চন্দ্র দাস, যুগ্ন সাধারণ সম্পাদক মানষ সুন্দর মন্ডল,সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিত মন্ডল, গোপাল জিউ আখড়ার সভাপতি অভিজিৎ কুমার রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে রাখেন ও গীতা পাঠ করেন রবিন্দ্র মজুমদার ও অতিথিদের ফুল দিয়ে বরন করেন খোকন দাস। অনুষ্ঠান শেষে নেতৃবৃন্দ চাঁদপুর নবনির্বাচিত সভাপতির নিকট ১৩ সদস্যে কমিটির অনুমোদন পত্র তুলে দেন।
কালের সমাজ/কে.পি

