ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় দুই মাদকব্যবসায়ীকে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার একটি দল রবিবার পৌর ৫ নং ওয়ার্ডে পানি উন্নয়ন বোর্ড সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় আঃ কাদের (৩৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে একই চক্রের সহযোগী সবুজকে দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আটককৃত ব্যক্তিদের নামে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সরকারি আব্দুল জব্বার কলেজ সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের পেছনের এলাকা দীর্ঘদিন ধরে মাদকের একটি সক্রিয় স্পট হিসেবে পরিচিত। সেখানে নিয়মিত ইয়াবা ও গাঁজার কেনাবেচা চলত। বিশেষ করে একটি পরিত্যক্ত ঘরকে কেন্দ্র করে প্রতিদিন মাদকসেবীদের আনাগোনা ছিল, যা এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করেছিলো।
এছাড়া বোরহানউদ্দিনে পৌর বাজারে সুশিল ও সমাজসেবকের নামে রয়েছে মাদক সেবনকারী ও বিক্রেতা। এদেরকে ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবী জানীয়েছে এলাকাবাসী।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, “জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের জি
কালের সমাজ/কে.পি

