সভাটি পরিচালনা করেন আনোয়ার হোসেন এবং সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজাহান মেম্বার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী ফারুক ভূইয়া।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু এবং বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডির,সোনারগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু এসময় আরও উপস্থিত ছিলেন এম এ জামান, মোতাবেক মিয়া স্বপ্ন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন, এম কে এম বাহাউদ্দীন, মোহাম্মদ আলী, পৌর যুবদল নেতা সাজিদ শরিফ, বাহাউদ্দীন, আবুল হাতেমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা পহেলা বৈশাখের চেতনা ধারণ করে সামাজিক সম্প্রীতি বজায় রাখা, উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। এছাড়াও, আসন্ন সোনারগাঁও পৌরসভা নির্বাচনে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেনকে দলীয়ভাবে সমর্থন দেওয়ার বিষয়টি সভায় উল্লেখ করা হয়।
সভায় সোনারগাঁও পৌরসভায় সমমনা নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে হাজী ফারুক ভূইয়াকে আহ্বায়ক এবং শাহজাহান মেম্বারকে সদস্য সচিব হিসেবে নির্বাচিত করা হয়।
সভা শেষে উপস্থিত অতিথি ও দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালের সমাজ/কে.পি

