সাতক্ষীরায় হাম ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৬ উপলক্ষে জেলা পর্যায়ের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা সিভিল সার্জন ডা.আব্দুস সালাম।
অনুষ্ঠানে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, ডাঃ ইসরাত জাহান সুমনা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিলেন্স এন্ড ইমুনাইজেশন অফিসার ডা: রাশেদউদ্দীন মৃধা, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মাহমুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয় সাতক্ষীরা জেলায় ৭৭ টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় ২ হাজার ৪১৭ টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে সোমবার থেকে হাম রুবেলার টিকা দেয়া হবে। ১১ কর্মদিবস এই ক্যাম্পেইন চলবে।
কালের সমাজ/কে.পি

