রিহ্যাব নির্বাচনে পরিচালক প্রার্থী তাসনোভা মাহবুবআজ শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের রিয়েল এস্টেট খাতের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর নির্বাচন।
এ নির্বাচনে আবাসন ব্যবসায়ী ঐক্য পরিষদ প্যানেল থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন টেরানোভা ডেভেলপমেন্টস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক তাসনোভা মাহবুব সালাম। বৃহস্পতিবার রাজধানীর শুটিং ক্লাবে আয়োজিত প্যানেলের পরিচিতি সভায় ভোটারদের কাছ থেকে ব্যাপক সাড়া পান তিনি।
.jpeg)
সংশ্লিষ্টদের মতে, তাসনোভা মাহবুবের প্রার্থী হওয়াকে আবাসন শিল্পের জন্য একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। মেধা ও প্রজ্ঞার সমন্বয়ে তিনি ইতোমধ্যেই নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। নারী জাগরণের অগ্রদূত হিসেবে তার এই প্রার্থিতা নারী উদ্যোক্তাদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে, পাশাপাশি তরুণ প্রজন্মের মাঝেও সৃষ্টি করেছে ব্যাপক উৎসাহ।
দীর্ঘদিন ধরে তিনি আবাসন খাতের বিভিন্ন সমস্যা, নীতিগত চ্যালেঞ্জ ও ব্যবসায়ীদের অধিকার নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। টেলিভিশনের টকশো, সেমিনার ও আলোচনায় তার যুক্তিনির্ভর বক্তব্য তাকে এই খাতে একটি পরিচিত মুখে পরিণত করেছে। তিনি একুশে টেলিভিশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন, যা তার পেশাগত অভিজ্ঞতা ও নেতৃত্বগুণকে আরও সমৃদ্ধ করেছে।

আবাসন খাতের ব্যবসায়ীরা মনে করছেন, তাসনোভা মাহবুবের মতো দূরদর্শী ও নেতৃত্বগুণসম্পন্ন উদ্যোক্তা রিহ্যাবের পরিচালক নির্বাচিত হলে খাতটির সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবেন। বিশেষ করে নির্মাণ সামগ্রীর ন্যায্য মূল্য নিশ্চিতকরণ, রেজিস্ট্রেশন ফি হ্রাস, এবং সহজ শর্তে দীর্ঘমেয়াদি স্বল্পসুদের গৃহঋণ প্রাপ্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি কার্যকর উদ্যোগ নিতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
অভিজ্ঞতা, দক্ষতা ও নেতৃত্বের স্বীকৃতি স্বরূপ তিনি ইতোমধ্যে আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ের একাধিক পুরস্কারে ভূষিত হয়েছেন।
শুধু ব্যবসায়ীদের স্বার্থ নয়, আবাসন খাতের ক্রেতাদের নিরাপদ ও সাশ্রয়ী আবাসন নিশ্চিত করতেও তিনি কাজ করে যাচ্ছেন। সমাজের সব শ্রেণির মানুষের জন্য নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়েই তার এই পথচলা।
কালের সমাজ/কে.পি

