ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

নগরকান্দায় ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কালের সমাজ ডেস্ক | এপ্রিল ১৭, ২০২৬, ০৫:০২ পিএম নগরকান্দায় ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ১৬ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ৮০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের ছাগলদী গ্রাম থেকে আক্কাস মিয়ার ছেলে রুমান মিয়াকে আটক করা হয়। তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদের সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালনা করেন এসআই ফরাদ, এএসআই জাহাঙ্গীরসহ সঙ্গীয় ফোর্স।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানায় পুলিশ।

এ বিষয়ে ওসি রাসুল সামদানী আজাদ বলেন, “৮০ পিস ইয়াবাসহ রুমান মিয়া নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। 
 

 

কালের সমাজ/কে.পি

Link copied!