ঢাকা শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

ভালুকায় বিজ্ঞান মেলা ও শিক্ষা সপ্তাহে কৃতি শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

‎ময়মনসিংহ‎ প্রতিনিধি | এপ্রিল ১৭, ২০২৬, ০৮:৩০ পিএম ভালুকায় বিজ্ঞান মেলা ও শিক্ষা সপ্তাহে কৃতি শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা

ময়মনসিংহের ভালুকায় কৃতি শিক্ষক ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ হলরুমে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে এই পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎ভালুকায় বিজ্ঞান মেলা ও শিক্ষা সপ্তাহে কৃতি শিক্ষক-শিক্ষার্থীদের সংবর্ধনা
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন স্থানীয় সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ (বাচ্চু)।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ কামাল, এ্যাপোলো ইনস্টিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর শামসুর রহমান (লিটন), হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম মানিক, বড়চালা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা খায়রুল বাশার, গোয়ারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক তালুকদার, হালিমুন্নেসা চৌধুরানী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আনোয়ারা নীনা, ভালুকা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক, সাধারণ সম্পাদক নাজমুল আলম সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মণ্ডল এবং মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ার পারভেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

কালের সমাজ/কে.পি

Link copied!