ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | এপ্রিল ১১, ২০২৬, ০৩:৪১ পিএম কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে ১২২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

​গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাশিয়ানী গিরীশ চন্দ্র পাইলট উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ১২২তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

​আজ শনিবার (১১ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিযোগিতার সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন গোপালগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​উপজেলা নির্বাহী অফিসার  মোঃ শাহিন মিয়া, কাশিয়ানী থানার ওসি, মোহাম্মদ মাহফুজুর রহমান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ​জনাব মাহাফুজা বেগম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নূর আলম তালুকদার। তিনি আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানান এবং প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।  

বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে। তিন দিনব্যাপী এই আয়োজনে দৌড়, দীর্ঘ লাফ, উচ্চ লাফসহ নানা রকম ক্রীড়া প্রতিযোগিতা এবং গান, আবৃত্তি ও দেশাত্মবোধক নাচের মতো সাংস্কৃতিক ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

​আগামী ১৩ এপ্রিল (সোমবার) সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই ১২২তম বার্ষিক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে। উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/এসআর

Link copied!