ঢাকা মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাশিয়ানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি | মে ২৬, ২০২৬, ১২:৩৯ পিএম কাশিয়ানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট

পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া পশুর হাট‍‍`সহ বিভিন্ন পশুর হাট পুরোপুরি জমে উঠেছে কোরবানির পশু কেনাবেচা। উপজেলার ছোট-বড় হাটগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতা ও বিক্রেতাদের উপস্থিতি। সকাল থেকে রাত পর্যন্ত পশু কেনা-বেচা জমে উঠেছে হাটগুলো।

উপজেলার ভাটিয়াপাড়া, পরানপুর, ফুকরা, বাথানডাঙ্গা রাজপাট হাট, ধানকুড়া, কাঠামদরবস্তু বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় বসা পশুর হাটে স্থানীয় খামারিদের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকেও ব্যবসায়ীরা পশু নিয়ে আসছেন। বিশেষ করে দেশীয় জাতের গরুর প্রতি ক্রেতাদের আগ্রহ বেশি দেখা গেছে।

হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, কোরবানির জন্য ভালো ও স্বাস্থ্যবান পশু কিনতে তারা আগেভাগেই হাটে আসছেন। তবে গত বছরের তুলনায় এবার পশুর দাম কিছুটা বেশি বলে মন্তব্য করেন তারা।

অন্যদিকে বিক্রেতারা জানান, গবাদিপশুর খাদ্য ও পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় পশুর দামও কিছুটা বেশি রাখা হচ্ছে। তারপরও ভালো মানের পশুর চাহিদা থাকায় বিক্রিও সন্তোষজনক হচ্ছে বলে জানান তারা।

পশুর হাটগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হাট এলাকায় পুলিশ টহল, যানজট নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই কাশিয়ানী উপজেলার পশুর হাটগুলোতে বাড়ছে মানুষের ভিড় ও বেচাকেনার।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভঙ্কর দত্ত জানান, কাশিয়ানীতে যে কয়টি হাটে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে, সে কয়টি পশুর হাট গুলোতে উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম রয়েছে এবং অসুস্থ গরু ও পেগনেট আছে কি না তা পরিক্ষা করা হয়। এবছর কোরবানির জন্য ক্রেতা- বিক্রেতার পশুর হাটে উপচে পরা ভিড় রয়েছে।

ভাটিয়াপাড়া পশুর হাট কর্তৃপক্ষ জানান, ভাটিয়াপাড়া পশুর হাটে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। হাট এলাকায় পুলিশ টহল, যানজট নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে।

কালের সমাজ/এসআর

Link copied!